BigNews: পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ২০

সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রতিবাদে নেপালে শুরু হওয়া আন্দোলন এবার সরকারের অন্দরেও আঘাত হানল। দেশজুড়ে চলমান বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাক। সোমবার থেকেই রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ চরমে পৌঁছায়। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের গুলিতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এই পরিস্থিতিতে বিরোধী দলগুলো নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের দাবি তুলেছে। সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের ঘটনাকে রাজনৈতিক পর্যবেক্ষকরা সরকারের উপর ক্রমবর্ধমান চাপের প্রতিফলন হিসেবে দেখছেন। সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন সরকারের স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।