OMG! ৪ সাধুকে বেদম মারধর জনগণের, আড়ালে থেকে গেলো গোপন রহস্য!

চার সাধু একটি দোকানের পাশে দাঁড়িয়েছিলেন। ঐ সময় স্থানীয়রা তাদের বেদম মারধর শুরু করেন। তবে মার খেয়ে পুলিশের কাছে রহস্যজনক কারণে অভিযোগ করেননি সাধুরা।
ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলার লাভানা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন।

ভিডিওতে দেখা গেছে, একটি মুদি দোকানের বাইরে লাঠি হাতে বেশ কয়েকজন স্থানীয় ঐ সাধুদের বেধম মারধর করছেন।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন সাংলির পুলিশ সুপার দীক্ষিত গেদাম। তিনি বলেন, আমরা কোনো অভিযোগ পাইনি। তবে ভাইরাল ভিডিওগুলো খতিয়ে দেখে সত্যতা যাচাই করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সরকার সাধুদের সঙ্গে এ ধরনের দুর্ব্যবহার সহ্য করবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, ২০২০ সালের ১৬ এপ্রিল মহারাষ্ট্রের পালঘর জেলার গাদচিনচালে গ্রামে দুই সাধু ও তাদের গাড়িচালককে পিটিয়ে হত্যা করা হয়। ঐ এলাকায় অঙ্গ পাচারের উদ্দেশ্যে বাচ্চাদের চুরির গুজব ছড়ায়। ঐ সময় সাধুদের গাড়ি গ্রামে এসে উপস্থিত হলে তাদের ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। ঐ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার পুলিশ সদস্য ও একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আহত হন। ঐ ঘটনায় ‌মোট ১১৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।