কোনও ছাড় নয়, ‘অযোগ্য’রা পরীক্ষায় বসতে পারবে না! SSC মামলায় স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের বিশেষ ছাড় দেওয়া হবে না। নির্ধারিত দিন ও নিয়ম মেনেই পরীক্ষা হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই বিষয়ে এক বিশেষ আবেদন খারিজ করে তাদের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে।

এদিন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে এসএসসি মামলার শুনানি ছিল। দুজন শিক্ষক, একজন বিশেষভাবে সক্ষম এবং অন্যজন অবসরের বয়স পেরিয়ে যাওয়া, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বরের পরীক্ষায় বিশেষ ছাড়ের জন্য আবেদন জানান।

কিন্তু শীর্ষ আদালত এই আবেদন খারিজ করে দিয়েছে। আদালত স্পষ্ট করে জানিয়েছে, এই বিষয়ে আগেই যা বলার তা বলা হয়েছে এবং নতুন করে কোনো নির্দেশ দেওয়া হবে না। এর মাধ্যমে সুপ্রিম কোর্ট আবারও জানিয়ে দিল যে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনো ব্যতিক্রম বা শিথিলতা থাকবে না।