‘বেশি বাড়াবাড়ি করলে আরজিকরে*র মতো ঘটনা ঘটবে’, প্রতিবেশী ২ যুবকের যৌ*ন লালসার শিকার ১৯-এর যুবতী, থানায় ডায়রী করতেই পরিবারকে হুমকি!

গভীর রাতে ঘরে ঢুকে ১৯ বছরের এক যুবতীকে যৌন হেনস্তার অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার কদম্বগাছি এলাকায়। শুধু তাই নয়, থানায় অভিযোগ জানানোর পর থেকে নির্যাতিতা এবং তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্তরা হুঁশিয়ারি দিয়েছে, “বেশি বাড়াবাড়ি করলে আরজিকরে*র মতো ঘটনা ঘটবে” এবং তাঁদের এলাকা ছাড়া করা হবে।
ঠিক কী ঘটেছিল?
কদম্বগাছি ৭ নম্বর রেলগেট সংলগ্ন পূর্ব ইছাপুর গ্রামের বাসিন্দা ওই যুবতীর পরিবার জানায়, গভীর রাতে চিলেকোঠার সিঁড়ি দিয়ে শুভ সাহা ও সঞ্জয় দাস নামে দুই যুবক তাদের বাড়িতে ঢোকে। প্রথমে তারা মেয়েটির মায়ের ঘরের বাইরে থেকে ছিটকিনি দিয়ে আটকে দেয়। এরপর তারা পাশের ঘরে ঘুমন্ত যুবতীর মুখ চেপে ধরে এবং তাঁর উপর শারীরিক নির্যাতন চালায়। অভিযোগ, এই সময়ে যুবতীর পরনের পোশাক ছিঁড়ে দেওয়া হয় এবং তাঁর মুখে, ঘাড়ে, পিঠে ও বুকে আঁচড়ের দাগ পাওয়া গেছে।
কেন হুমকি দেওয়া হচ্ছে?
ঘটনার পর নির্যাতিতার মা দত্তপুকুর থানায় শুভ সাহা ও সঞ্জয় দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে সঞ্জয় দাসকে গ্রেফতার করেছে। কিন্তু অন্য অভিযুক্ত শুভ সাহা এখনও পলাতক এবং সে বাইরে থেকে ফোন করে নির্যাতিতার পরিবারকে ক্রমাগত হুমকি দিচ্ছে।
এই হুমকির কারণে ভয়ে যুবতী ও তাঁর পরিবারের সদস্যরা কার্যত গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছেন। অভিযুক্তদের হুমকি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা পুলিশে অভিযোগ করার জন্য পরিবারটিকে এলাকা ছাড়া করারও হুমকি দিয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।