আচমকা বন্ধ থাকছে বন্ধ! আরবিআই-এর বিশেষ নোটিশ, এখনই দেখেনিন তালিকা

ব্যাঙ্কের জরুরি কাজ থাকলে আজই সেরে ফেলুন! কারণ, আগামী দুই দিন অর্থাৎ ৪ এবং ৫ সেপ্টেম্বর দেশের কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকতে পারে। উৎসব এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে অবশ্যই ছুটির তালিকা দেখে নেওয়া জরুরি। এই প্রতিবেদনে দেখে নিন আপনার শহরের ব্যাঙ্ক এই দুদিন খোলা থাকছে কিনা।
কেন বন্ধ থাকছে ব্যাঙ্ক?
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর ছুটির তালিকা অনুযায়ী, কয়েকটি রাজ্যে নির্দিষ্ট উৎসবের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪ সেপ্টেম্বর: কোচি এবং তিরুবনন্তপুরমের মতো শহরগুলিতে ওণম (Onam) উৎসবের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫ সেপ্টেম্বর: এই দিন ঈদ-এ-মিলাদ (Eid-e-Milad)-এর জন্য মুম্বাই, দিল্লি এবং হায়দ্রাবাদের মতো শহরগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এছাড়া, এই মাসে আরও বেশ কয়েকটি দিন কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে:
৬ সেপ্টেম্বর: ঈদ-এ-মিলাদের জন্য জম্মু, রায়পুর, শ্রীনগর এবং গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১২ সেপ্টেম্বর: জম্মু এবং শ্রীনগরে একটি উৎসবের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২২ সেপ্টেম্বর: জয়পুরে নবরাত্রি স্থাপনা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ সেপ্টেম্বর: জম্মু ও শ্রীনগরে মহারাজা হরি সিং জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৯ সেপ্টেম্বর: দুর্গাপূজার মহা অষ্টমীর জন্য কলকাতা, পাটনা, গুয়াহাটি, আগরতলা এবং ভুবনেশ্বরের মতো শহরগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
ছুটির দিনে যেভাবে সারবেন জরুরি কাজ
ব্যাঙ্কের শাখায় গিয়ে কাজ করা সম্ভব না হলেও, ছুটির দিনে ডিজিটাল পরিষেবাগুলি চালু থাকবে। এটিএম থেকে টাকা তোলা বা জমা দেওয়া, UPI, NEFT, RTGS এবং মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মতো পরিষেবাগুলি ২৪ ঘণ্টা সচল থাকবে। তাই জরুরি আর্থিক লেনদেন করার প্রয়োজন হলে এই মাধ্যমগুলি ব্যবহার করতে পারেন।