এবার পুজোয় বৃষ্টিতে ভাসবে কি বাংলা? স্বস্তির খবর দিল হাওয়া অফিস, জেনেনিন

চলতি বছর সেপ্টেম্বর মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। মহালয়ার দিনেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এর মধ্যেই কিছুটা স্বস্তির খবরও শোনা যাচ্ছে। একের পর এক নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হঠাৎ করে বৃষ্টি এলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না।

উত্তরবঙ্গের পূর্বাভাস
আগামী তিন দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী:

৭ সেপ্টেম্বর: জলপাইগুড়ি, আলিপুরদুয়ার।

৮ সেপ্টেম্বর: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার।

৯ সেপ্টেম্বর: জলপাইগুড়ি, আলিপুরদুয়ার।

দক্ষিণবঙ্গের পূর্বাভাস
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে মালদহ, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

পুজোর কেনাকাটার সময় আবহাওয়া অফিসের এই পূর্বাভাস মাথায় রেখে চলা ভালো। বৃষ্টি থেকে বাঁচতে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন।