এ কি কান্ড….? একই বাড়ির দুই বউকে নিয়ে উধাও যুবক! পাচার করল মেয়েকেও, শোরগোল এলাকায়

শ্বশুর-শাশুড়ি ও তিন মেয়েকে চায়ের সঙ্গে মাদক খাইয়ে অচেতন করে দুই বউকে নিয়ে পালিয়ে গেল এক জামাই! শুধু তাই নয়, এর সঙ্গে নিজের এক সন্তানকেও অপহরণ করেছে সে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার মালিদা গ্রামে। অভিযুক্ত ওই যুবকের নাম আরিফ মোল্লা।

ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। মালিদা গ্রামের বাসিন্দা আনিসুর শেখ কাজ থেকে বাড়ি ফিরে দেখেন, তাঁর বাবা-মা ও তিন মেয়ে অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে আছেন। দ্রুত তিনি তাদের হাসপাতালে নিয়ে যান। জ্ঞান ফিরলে তাঁরা জানান, জামাই আরিফ মোল্লা চায়ের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়েছিল, যার ফলে তাঁরা অচেতন হয়ে পড়েন। আর এই সুযোগে সে বাড়ির দুই বধূকে নিয়ে পালিয়ে গেছে।

আনিসুর শেখের পরিবারের অভিযোগ, এর আগেও আরিফ একবার বড় বউদি কুলচান মল্লিক ও তার স্ত্রী নাজমা মণ্ডলকে নিয়ে পালিয়ে গিয়েছিল। এবারের ঘটনায় তার সঙ্গে এক সন্তানকেও তুলে নিয়ে গেছে সে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর মঙ্গলবার বাগদা থানায় আরিফের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই জঘন্য অপরাধের জন্য অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আনিসুর, তার বাবা-মা এবং আরিফের স্ত্রী সোনিয়া মোল্লা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।