‘মা-কে অপমান!’, বিহারে বনধের ডাক দিলেন মোদি, তুমুল ক্ষোভে কাঁপছে NDA

রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের ‘ভোট অধিকার যাত্রা’য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা-কে অপমান করা হয়েছে, এমন অভিযোগ তুলে বিহারে বনধের ডাক দিয়েছে ক্ষমতাসীন এনডিএ জোট। আগামী ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বনধ চলবে।

মঙ্গলবার একটি ভার্চুয়াল সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে রাহুল-তেজস্বীর প্রতি তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, ‘রুপোর চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া’ এই ‘নামধারী’রা গরিব মায়ের সংগ্রাম বুঝতে পারেন না। তাদের কাছে ক্ষমতা ‘পারিবারিক উত্তরাধিকার’। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেয়।

এনডিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, বনধের কারণে যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়, তার জন্য মহিলা শাখা এই বনধের দায়িত্ব নেবে। একই সঙ্গে আরজেডি ও কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ প্রদর্শন করবে তারা। এই বনধের মূল লক্ষ্য হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের উদ্দেশ্যে করা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ।

প্রসঙ্গত, সম্প্রতি জাপানের পর চিন সফর থেকে ফিরে মোদী বিহারে ভোটার অধিকার যাত্রার সময় করা এই মন্তব্যের কড়া জবাব দিলেন। তিনি কংগ্রেসের সমালোচনা করে বলেছেন যে, দলটি কখনও পিছিয়ে পড়া বা অত্যন্ত পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে যাওয়া সহ্য করেনি।