গাঁজা নিয়ে গভীর রাতে সাঁতার, হলো না শেষ রক্ষা…! জল সীমান্ত থেকে ধরা পড়ল বাংলাদেশি

গভীর রাতে নদী সাঁতরে ভারত-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সময় ৫ কেজি গাঁজাসহ এক বাংলাদেশি মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের হেমনগর থানা এলাকায় কালিন্দী নদীর মাঝখানে।
জানা গেছে, গতকাল রাতে বিএসএফ সদস্যরা স্পিডবোটে করে কালিন্দী নদীতে টহল দিচ্ছিলেন। সে সময় তারা এক ব্যক্তিকে নদী সাঁতরে ভারত সীমান্ত পার হতে দেখেন। দ্রুত তাকে আটক করা হয়। ওই ব্যক্তির নাম হাফিজুল মোল্লা এবং তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। তাকে তল্লাশি করে প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজুল মোল্লা মাদক পাচারের কথা স্বীকার করেছেন। এরপর তাকে হেমনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ তাকে বারাসাত আদালতে তোলা হবে।
বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, রাতের অন্ধকারে মাদক পাচারের জন্য জল সীমান্ত ব্যবহার করার প্রবণতা বাড়ছে। তবে বিএসএফের কড়া নজরদারির কারণে তাদের সেই চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে।