অবশেষে প্রকাশ্যে! পিকআপ ভ্যান উল্টে যেতেই রাস্তায় ছড়িয়ে পড়ল শয়ে শয়ে…,তারপর যা হলো?

পুলিশের কড়া নজরদারির মধ্যেও চোলাই পাচারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে উলুবেড়িয়ার স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সোমবার রাতে চোলাই ভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর এই ঘটনা প্রকাশ্যে আসে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
সোমবার রাত ১০টা নাগাদ উলুবেড়িয়ার খেয়া রাস্তার মোড়ে চোলাই ভর্তি পিকআপ ভ্যানটি উল্টে যায়। গাড়িটি উলুবেড়িয়া থানার হীরাপুর থেকে আসছিল। গাড়ি উল্টে যাওয়ার পর রাস্তার ওপর ছড়িয়ে পড়ে চোলাই মদের প্যাকেট। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়ি ও চোলাই বাজেয়াপ্ত করে। তবে, দুর্ঘটনার পর থেকেই গাড়ির চালকসহ অন্যান্যরা পলাতক।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
স্থানীয়দের অভিযোগ, আবগারি দফতর ও পুলিশ নিয়মিত চোলাই বন্ধের জন্য অভিযান চালাচ্ছে এবং বিভিন্ন মোড়ে নাকা চেকিংও চলছে। তারপরেও কীভাবে রাতের অন্ধকারে একটি পিকআপ ভ্যান ভর্তি চোলাই পাচার হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাদের মতে, গাড়িটি উল্টে না গেলে হয়তো এই পাচারের বিষয়টি ধরা পড়ত না। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা অবিলম্বে এলাকায় চোলাইয়ের ব্যবসা সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি জানিয়েছেন।