রেলকর্মীদের ‘রক্ষাকর্তা’ হয়ে গেল SBI, দুর্ঘটনাজনিত কারণে মিলবে ১ কোটি টাকা! জানুন কিভাবে?

ভারতীয় রেল কর্মীরা এবার পাবেন এক বিশাল আর্থিক নিরাপত্তা। সম্প্রতি ভারতীয় রেল এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষর করেছে। এর ফলে রেলকর্মীরা এবং তাঁদের পরিবার দুর্ঘটনাজনিত কারণে ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এই চুক্তিটি সোমবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়েছে।
কী কী সুবিধা মিলবে?
এই নতুন চুক্তি অনুযায়ী, যেসব রেলকর্মীর SBI-তে স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা বেশ কয়েকটি সুবিধা পাবেন:
দুর্ঘটনাজনিত মৃত্যু: যদি কোনো রেলকর্মীর অন্য কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবার ১ কোটি টাকা ক্ষতিপূরণ পাবে।
বিমান দুর্ঘটনায় মৃত্যু: বিমান দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারকে ১ কোটি ৬০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
শারীরিক অক্ষমতা: দুর্ঘটনার কারণে স্থায়ীভাবে শারীরিক অক্ষমতা ঘটলে ৮০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদান করা হবে।
জীবনবিমা: এই সুবিধার বাইরেও, কোনো প্রিমিয়াম ছাড়াই ১০ লক্ষ টাকার জীবনবিমা সুবিধা থাকছে, যা কর্মীদের কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে দেওয়া হবে।
IR in collaboration with State Bank of India (SBI), executes an MoU for Railway Salary Package (RSP), extending multiple benefits like ₹1 crore accidental death cover & more, reaffirming its commitment to Railway Employees’ safety & security. pic.twitter.com/lydhq3F9pY
— Ministry of Railways (@RailMinIndia) September 1, 2025
কারা সুবিধা পাবেন?
রেলমন্ত্রক সূত্রে জানা গেছে, বর্তমানে প্রায় ৭ লক্ষ রেলকর্মীর স্যালারি অ্যাকাউন্ট SBI-তে রয়েছে। এই নতুন সুবিধা মূলত গ্রুপ-সি কর্মীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। ট্রেনচালক, গার্ড এবং পয়েন্টসম্যান-এর মতো যারা সরাসরি মাঠে কাজ করেন এবং যাদের দুর্ঘটনার ঝুঁকি বেশি, তাদের সুরক্ষার জন্যই এই উদ্যোগ। ভারতীয় রেলের এই পদক্ষেপ কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি তাদের দায়বদ্ধতাকেই পুনর্ব্যক্ত করছে।