স্কুলের গুদাম থেকে আসছে পচা গন্ধ…দরজা খুলতেই যে দৃশ সামনে এল? আতঙ্কে ভয়ে কাঁটা এলাকাবাসী

নকশালবাড়ির নন্দপ্রসাদ বালিকা বিদ্যালয়ের ভিতরে একটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলের ভিতরে থাকা সবুজ সাথীর সাইকেল রাখার গুদামে একটি পচা গন্ধ পেয়ে বিষয়টি নজরে আসে। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।
কীভাবে হলো এই ঘটনা?
জানা গেছে, মৃতদেহটি অনেক দিনের পুরনো। রবিবার স্কুল বন্ধ ছিল, আজ সোমবার স্কুল খোলার পর গুদামের ভিতর থেকে পচা গন্ধ বের হতে শুরু করে। এর পরই মৃতদেহটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নকশালবাড়ি থানার পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সবুজ সাথীর সাইকেল চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও স্কুল ক্যাম্পাসের ভেতরে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
ঘটনাস্থলে ইতিমধ্যে জলপাইগুড়ি থেকে ফরেন্সিক টিম আসার কথা রয়েছে। ঘটনার তদন্তের জন্য স্কুলের ওই প্রবেশপথটি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এতে পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটেনি, তবুও শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।