কাশ্মীরের জঙ্গি হামলার তীব্র নিন্দা, SCO-র সম্মেলনে পাকিস্তানকে একঘরে করল ভারত

চিনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৫তম সম্মেলনে পাকিস্তান বড়সড় কূটনৈতিক ধাক্কা খেল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উপস্থিত থাকা অবস্থাতেই এসসিও মঞ্চ থেকে কাশ্মীরের পহলগামে হওয়া জঙ্গি হামলার তীব্র নিন্দা করা হয়েছে।

মোদী-এসসসিও-র এক সুর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে পাকিস্তানের নাম না করে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো দেশের দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য নয়। এর কিছুক্ষণের মধ্যেই এসসিও-র সদস্য দেশগুলো মোদির কথাকে সমর্থন করে কাশ্মীরের পহলগামের জঙ্গি হামলার কড়া নিন্দা জানায়। এসসিও-র দেশগুলো জানায়, এই হামলায় যারা জড়িত এবং যারা মদত দিয়েছে, তাদের বিচার হওয়া জরুরি।

এসসসিও-র এই যৌথ বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গি সংগঠনগুলিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং উগ্রপন্থার বিরুদ্ধে তাদের দৃঢ় প্রতিজ্ঞার কথা আরও একবার প্রমাণিত হলো। এই ঘটনা প্রমাণ করে যে, আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে এবং পাকিস্তান এই বিষয়ে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে।