আজ থেকেই SBI কার্ডের বড় পরিবর্তন, জেনেনিন নয়তো সমস্যায় পড়বেন আপনি!

সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই এসবিআই কার্ড তার নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে। এর ফলে কার্ড ব্যবহারকারীদের ওপর সরাসরি প্রভাব পড়বে। বিশেষ করে, কিছু লেনদেনের ওপর রিওয়ার্ড পয়েন্ট দেওয়া বন্ধ করে দিয়েছে ব্যাংক।
এসবিআই কার্ড একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কিছু নির্দিষ্ট কার্ডে রিওয়ার্ড পয়েন্ট আর পাওয়া যাবে না। এর মধ্যে আছে LifestyleCentrer SBI Card, Lifestyle Home Centre, SBI Card Select এবং Lifestyle Home Centre SBI Card Prime।
সবচেয়ে বড় পরিবর্তন হলো, এখন থেকে কয়েকটি ক্ষেত্রে কোনো রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না:
অনলাইন গেমিং প্ল্যাটফর্ম: ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইন গেমিং-এ লেনদেন করলে আর কোনো রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না।
সরকারি লেনদেন: যেকোনো সরকারি পরিষেবা বা সরকারি লেনদেনের জন্য খরচ করলে রিওয়ার্ড পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। একই নিয়ম মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
আপডেট প্ল্যান: ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে, সব CPP এসবিআই কার্ড গ্রাহকদের তাদের পুনর্নবীকরণ তারিখ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নতুন প্ল্যান ভেরিয়েন্টে স্থানান্তরিত করা হবে।
বিমান দুর্ঘটনা কভার বন্ধ: এসবিআই কার্ড তাদের অনেক কার্ডে দেওয়া বিনামূল্যে বিমান দুর্ঘটনা কভারও বন্ধ করে দিয়েছে।
এই নতুন নিয়মগুলো ১ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হয়েছে।