শেষ হল জমজমাট শো ‘ডান্স বাংলা ডান্স- সিজন 13’, চ্যাম্পিয়ন হলেন করা?

পাঁচ মাসের জমজমাট যাত্রার পর অবশেষে শেষ হলো জনপ্রিয় রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ সিজন ১৩। শনিবার রাতে গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে দর্শকদের সামনে এলো বিজয়ীদের নাম। এবারের সিজনে ‘চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স’ খেতাব জিতেছেন আদিত্য, আর যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছেন ঋজু-রাজু এবং কৃত্তিকা। তাদের অসাধারণ নাচের শৈলী বিচারকদের মন জয় করে নেয়।
জমজমাট শেষ পর্ব
শেষ পর্বের মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একঝাঁক তারকা। এদের মধ্যে ছিলেন দেবশ্রী রায়, টোটা রায়চৌধুরী, সৌরসেনী মৈত্র, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ইমন চক্রবর্তী, সুরজিৎ চট্টোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায়।
বিশেষ আকর্ষণ ছিল মহাগুরু মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের একসঙ্গে নাচ। তাঁদের ‘পিয়া তু অব তো আজা’ গানে নাচ দেখে দর্শক নস্টালজিয়ায় ভেসেছেন। এছাড়া, টোটা রায়চৌধুরী ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার’ গানে নেচে মঞ্চ মাতিয়ে দেন। প্রতিযোগীদের মনোমুগ্ধকর পারফরম্যান্স দেখে বিচারকদের চোখও জলে ভরে আসে।
নতুন সংযোজন ও মজার মুহূর্ত
এবারের সিজনে বিচারকের আসনে কিছু পরিবর্তন এসেছিল। দীর্ঘ বিরতির পর সঞ্চালকের বদলে বিচারক হিসেবে ফিরেছিলেন যিশু সেনগুপ্ত। এছাড়াও বিচারক হিসেবে ছিলেন কৌশানী মুখোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী। আগের সঞ্চালক অঙ্কুশ হাজরা এবার বিচারকের ভূমিকায় ছিলেন।
এই মঞ্চে বিশেষ চমক ছিল যিশু সেনগুপ্ত এবং আবির চট্টোপাধ্যায়ের খুনসুটি। যিশু মজার ছলে আবিরের কাছে ‘সারেগামাপা’-তে একটি সুযোগ চেয়ে বসেন এবং আবিরের পায়ে ধরে তাঁকে অনুরোধও করেন। এই মঞ্চ থেকেই ঘোষণা করা হয়, আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সারেগামাপা’, যার সঞ্চালনায় থাকবেন আবির চট্টোপাধ্যায়। নতুন এই শোটি শনি ও রবিবার রাত সাড়ে ৯টায় দেখা যাবে।