কনটেন্ট নির্মাদের জন্য ‘ইনবক্স ম্যানেজমেন্ট’ টুল আনল ইনস্টাগ্রাম, জেনেনিন এর ব্যবহার

যারা অনলাইনে কনটেন্ট তৈরি করেন, তাদের জন্য ইনস্টাগ্রাম নতুন কিছু ইনবক্স ম্যানেজমেন্ট টুল চালু করেছে। এই নতুন টুলগুলো ব্যবহার করে কনটেন্ট নির্মাতারা এখন হাজার হাজার মেসেজ এবং অনুরোধ সহজেই সামলাতে পারবেন। বিশেষ করে যাদের প্রচুর ফলোয়ার আছেন, তাদের জন্য এটি খুবই উপকারী হবে।

কী আছে নতুন টুলগুলোতে?

 

  • মাল্টি-সিলেক্ট ফিল্টার: এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাদের ইনবক্সের মেসেজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারবেন। ফলে গুরুত্বপূর্ণ মেসেজগুলো খুঁজে বের করা সহজ হবে।
  • কাস্টম শর্টকাট ও ফোল্ডার: এই নতুন অপশনের সাহায্যে কনটেন্ট নির্মাতারা নিজেদের পছন্দমতো শর্টকাট বা ফোল্ডার তৈরি করতে পারবেন। এর ফলে যে ধরনের মেসেজ তারা সবচেয়ে বেশি পান, সেগুলোকে আলাদা করে সাজিয়ে রাখা যাবে।

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, এই টুলগুলো কনটেন্ট নির্মাতাদের কাজকে আরও সহজ করে তুলবে এবং তাদের সৃজনশীলতা প্রকাশ করার জন্য আরও বেশি সময় দেবে।

কারা এই সুবিধা পাবেন?

এই নতুন টুলগুলো প্রাথমিকভাবে সেইসব জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের জন্য চালু করা হয়েছে, যাদের ফলোয়ার সংখ্যা ১ লাখের বেশি। তবে, ইনস্টাগ্রাম আরও জানিয়েছে যে যাদের পেশাদার অ্যাকাউন্ট (Professional Account) আছে, তারাও এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।

ইনস্টাগ্রাম সাধারণ ব্যবহারকারীদের জন্যও কিছু নতুন ফিচার এনেছে, যেমন:

  • বিতর্কিত একটি নতুন ম্যাপ ফিচার যা বন্ধুদের অবস্থান ট্র্যাক করতে সাহায্য করে।
  • একটি টুল যা ইনস্টাগ্রামের সমস্ত রেকমেন্ডেশন একবারে রিসেট করতে পারে।