বিচ্ছেদের জল্পনা উড়িয়ে ঢোলের সঙ্গে জমিয়ে নাচলেন গোবিন্দা-সুনীতা! দেখুন ভিডিও

সম্প্রতি গোবিন্দা ও সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদের খবর সামনে এসেছিল। তবে সেই খবরকে মিথ্যে প্রমাণ করে এই দম্পতি একসঙ্গে গণেশ বিসর্জনে যোগ দিলেন। ঢোলের তালে নেচে তারা যেন বোঝাতে চাইলেন, তাদের মধ্যে কোনো সমস্যা নেই।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, গোবিন্দা এবং সুনীতা একসঙ্গে নাচে মেতেছেন। তাদের ছেলে যশবর্ধন আহুজা গণেশের মূর্তি নিয়ে গাড়ির কাছে এলে সুনীতা নাচতে শুরু করেন। এরপর যশবর্ধন গাড়িতে উঠে গেলে গোবিন্দা ও সুনীতা একসঙ্গে নাচতে থাকেন। সেই সময় গোবিন্দাকে হাতজোড় করে পাপারাজ্জিদের অভিবাদন জানাতে দেখা যায়।
বিসর্জনের দিন গোবিন্দা সাদা পোশাকে ছিলেন, আর সুনীতা তার সঙ্গে মানানসই লাল-সাদা প্রিন্টেড পোশাকে সেজেছিলেন।
সম্প্রতি সুনীতা তার ইনস্টাগ্রামে গোবিন্দার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে তাদের ছেলে যশবর্ধন এবং অভিনেত্রী মনীষা কোইরালাও ছিলেন। সুনীতা ছবির ক্যাপশনে লিখেছেন, “গণপতি বাপ্পা মোরিয়া”।
View this post on Instagram
এর আগে গণেশ পূজার দিন গোবিন্দা ডিভোর্সের খবর পুরোপুরি অস্বীকার করেন। সুনীতা আরও কড়া ভাষায় বলেন, “আজ আমাদের একসঙ্গে দেখে মিডিয়ার মুখে যেন থাপ্পড় পড়ল? যদি আমাদের মধ্যে কোনো সমস্যা থাকত, তাহলে কি আমরা এত কাছাকাছি থাকতাম? আমাদের কেউ আলাদা করতে পারবে না। ওপর থেকে ভগবান নেমে এলেও না। আমার গোবিন্দা শুধু আমারই।”
View this post on Instagram
গোবিন্দা ও সুনীতার বিয়ের বয়স ৩০ বছরের বেশি। তাদের দুই সন্তান – মেয়ে টিনা এবং ছেলে যশবর্ধন।