পূজার আগে রাজ্য সরকারের বড় ঘোষণা! পার্ট টাইম কর্মীদের ভাতা বাড়ল ৩০০০ টাকা, বিজ্ঞপ্তি জারি নবান্নর

দুর্গাপূজার আর মাত্র এক মাস বাকি। চারিদিকে চলছে জোর প্রস্তুতি। আর এই উৎসবের মরশুমের ঠিক আগে রাজ্য সরকার তার আংশিক কর্মীদের জন্য বড় সুখবর দিয়েছে। নবান্নর পক্ষ থেকে তাঁদের মাসিক ভাতা ৩,০০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং সরকারের অধীনস্থ সংস্থাগুলোতে যারা আংশিক বা পার্ট টাইম কর্মী হিসেবে কাজ করেন, এই সুবিধা মূলত তাদের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছিলেন। এবার অর্থদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সেই ভাতা বাড়ানোর কথা জানানো হয়েছে।

আগে এই কর্মীরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পেতেন। নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে তাঁদের মাসিক ভাতা বেড়ে ৫,০০০ টাকা হবে। এই নতুন নিয়মটি চলতি বছরের ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নবান্ন থেকে এই বিজ্ঞপ্তি সমস্ত দপ্তর ও অধীনস্থ সংস্থায় পাঠানো হয়েছে বলে জানা গেছে। এই খবরটি পুজোর মুখে এই সমস্ত কর্মীদের জন্য নিঃসন্দেহে একটি বড় স্বস্তি।