ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের জন্য বড় খবর! সেপ্টেম্বরে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখেনিন কবে কবে

যারা ব্যাঙ্কের কাজ করেন বা যাঁদের প্রায়ই ব্যাঙ্কে যেতে হয়, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)-এর ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে ৯ দিন উৎসবের ছুটি এবং ৬ দিন সাপ্তাহিক ছুটি (রবিবার ও দ্বিতীয়-চতুর্থ শনিবার)।

সেপ্টেম্বরের ছুটির তালিকা
৩ সেপ্টেম্বর (বুধবার): কর্ম পুজো উপলক্ষে ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): কেরলে ওনামের জন্য ব্যাঙ্ক বন্ধ।

৫ সেপ্টেম্বর (শুক্রবার): ঈদ-এ-মিলাদ-এর জন্য বেশ কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৬ সেপ্টেম্বর (শনিবার): ঈদ-ই-মিলাদ এবং ইন্দ্রযাত্রা উপলক্ষে গ্যাংটক ও রায়পুরে ব্যাঙ্ক বন্ধ।

৭ সেপ্টেম্বর (রবিবার): সাপ্তাহিক ছুটি, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।

১২ সেপ্টেম্বর (শুক্রবার): ঈদ-ই-মিলাদ উপলক্ষে কিছু রাজ্যে অতিরিক্ত ছুটি থাকবে।

১৩ সেপ্টেম্বর (শনিবার): দ্বিতীয় শনিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।

১৪ সেপ্টেম্বর (রবিবার): সাপ্তাহিক ছুটি, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।

২১ সেপ্টেম্বর (রবিবার): সাপ্তাহিক ছুটি, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।

২২ সেপ্টেম্বর (সোমবার): নবরাত্রি স্থাপন উপলক্ষে জয়পুরসহ কিছু জায়গায় ছুটি থাকতে পারে।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার): মহারাজা হরি সিং-এর জন্মদিন উপলক্ষে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৭ সেপ্টেম্বর (শনিবার): চতুর্থ শনিবার, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।

২৮ সেপ্টেম্বর (রবিবার): সাপ্তাহিক ছুটি, সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।

২৯ সেপ্টেম্বর (সোমবার): মহা সপ্তমী/দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গ এবং গুজরাটসহ কিছু রাজ্যে আঞ্চলিক ছুটি থাকবে।

৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার): দুর্গাপূজার জন্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, অসম এবং ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ব্যাঙ্কিং পরিষেবা
এই ছুটির কারণে ব্যাঙ্কের শাখায় নগদ জমা করা, পাসবুক আপডেট করা বা অন্য কোনো সরাসরি লেনদেনের কাজে দেরি হতে পারে। তাই জরুরি কাজ থাকলে আগেই সেরে ফেলুন।

তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবাগুলি চালু থাকবে। এটিএম, ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি সব ধরনের লেনদেন করতে পারবেন। ব্যাঙ্কে যাওয়ার আগে অবশ্যই আপনার রাজ্যের স্থানীয় ছুটির তালিকা দেখে নিন।