‘জাত-ভাষার নামে হিন্দুদের আর ভাগ করা যাবে না!’ গনেশ পুজোর মঞ্চ থেকে গর্জন শুভেন্দুর
August 26, 2025

জ্যোতি নগর বন্ধু মহল আয়োজিত গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন এবং বিরোধীদের কড়া বার্তা দিলেন। তিনি বলেন, “হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে” এবং “জাতের নামে ভাষার নামে হিন্দুদের আর কেউ ভাগ করতে পারবে না।”
গণেশ পুজোর মঞ্চকে ব্যবহার করে শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরদী মোদীর নেতৃত্বে হিন্দুরা একত্রিত হচ্ছেন এবং দেশের স্বার্থে কাজ করছেন। এই ঐক্যের কারণে কোনো রাজনৈতিক দল বা শক্তি হিন্দু সমাজকে আর ভাগ করতে পারবে না বলেও তিনি জোর দিয়ে বলেন।
শুভেন্দুর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে আগামী নির্বাচনের আগে তার এই ধরনের মন্তব্যকে অনেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।