বিরাট ঘোষণা নবান্নের! লক্ষ্মীর ভাণ্ডারে এবার মিলবে ২১০০ টাকা! শুনে খুশি রাজ্যের মহিলারা

পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে ভাতার পরিমাণ বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। যদি এই খবর সত্যি হয়, তাহলে রাজ্যের মহিলারা আরও বেশি আর্থিক সাহায্য পাবেন।

বর্তমানে, এই প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১ হাজার টাকা পান। অন্যদিকে, তপশিলি জাতি (এসসি) এবং তপশিলি উপজাতি (এসটি) শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা করে আর্থিক সহায়তা পান।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়িয়ে প্রতি মাসে ২১০০ টাকা পর্যন্ত করা হতে পারে। তবে এই বর্ধিত টাকা পাওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। শুধুমাত্র সেই মহিলারা এই বাড়তি টাকা পাবেন, যাদের পরিবারের বার্ষিক আয় ২১০০ টাকার কম। এই বাড়তি টাকা পেতে হলে আয়ের উপযুক্ত প্রমাণপত্র (ইনকাম সার্টিফিকেট) জমা দিতে হবে।

এই খবর শুনে রাজ্যের মহিলারা খুবই খুশি। যদিও এই বিষয়ে এখনো কোনো সরকারি ঘোষণা হয়নি, তবে অনেকেই মনে করছেন যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে এই প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছিল, এবং এবার তা সত্যি হতে পারে বলে আশা করা হচ্ছে।