বিয়ের পর থেকেই পনের জন্য চাপ, লাগাতার শারীরিক অত্যাচার! চারমাসেই মৃত্যু অন্তঃসত্ত্বা যুবতীর

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পণের জন্য নারীদের ওপর নির্যাতনের একের পর এক ভয়াবহ ঘটনা সামনে আসছে। এমনই একটি ঘটনা ঘটেছে দিল্লির দ্বারকায়, যেখানে ২২ বছরের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর পরিবার পণের দাবিতে নির্যাতনের অভিযোগ করেছে।

নিহত ওই যুবতীর নাম কোমল। মাত্র চার মাস আগে তাঁর বিয়ে হয়েছিল এবং তিনি দু’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ২১ আগস্ট তাঁর বাবার কাছে ফোন আসে যে, তাঁর মেয়ে অসুস্থ। তিনি হাসপাতালে গেলে জানতে পারেন, তাঁর মেয়ে মারা গেছে।

কমলের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য তাঁর উপর চাপ দেওয়া হতো এবং শারীরিক অত্যাচার করা হতো। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ যৌতুক নির্যাতনের মামলা দায়ের করেছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং কমলের পরিবার ও প্রতিবেশীদের বক্তব্য রেকর্ড করেছে।

এই ঘটনা আবারও সমাজে পণের জন্য নারীদের উপর নির্যাতনের অন্ধকার দিকটি তুলে ধরল।