হাওড়ার বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামিতা? অভিযুক্ত গ্রেফতার হতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য! জেনেনিন

হাওড়ায় এক বৃদ্ধ খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ গোবরডাঙা থেকে খুনে অভিযুক্ত প্রসেনজিৎ চৌধুরীকে গ্রেফতার করেছে। তদন্তে জানা গেছে, এই খুনের পেছনে ছিল সমকামী সম্পর্কের টানাপোড়েন।
পুলিশ জানিয়েছে, হাওড়ার বাসিন্দা অসীম দে (মৃত) এবং উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা প্রসেনজিৎ চৌধুরী (কাপড় ব্যবসায়ী) গত চার মাস আগে সোশ্যাল মিডিয়ায় পরিচিত হন। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গভীর হয়। প্রসেনজিৎ প্রায়ই অসীমের হাওড়ার ফ্ল্যাটে যেতেন এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছিল।
তদন্তে আরও জানা গেছে, একসময় অসীম দে নিয়মিত প্রসেনজিৎকে সম্পর্কের জন্য চাপ দিতে শুরু করেন। এমনকি, তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেলও করতেন। এই ব্ল্যাকমেলের কারণে প্রসেনজিৎ খুব বিরক্ত ছিলেন।
পুলিশের প্রাথমিক অনুমান, এই রাগ থেকেই প্রসেনজিৎ অসীমকে খুন করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে প্রসেনজিৎ অসীমের ফ্ল্যাটে গিয়েছিলেন। সেখানে শারীরিক সম্পর্কের পর তাদের মধ্যে ঝগড়া হয়। অভিযোগ, সেই সময়ই প্রসেনজিৎ অসীমকে ধাক্কা দেন। এতে অসীমের মৃত্যু হয়।
রবিবার রাতে পুলিশ প্রসেনজিৎকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। সোমবার তাকে আদালতে তোলা হয়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।