রুমের ভিতর রণবীর-ক্যাটরিনা, হঠাৎ চিৎকার, কি ঘটেছিল সেদিন?

বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফের সম্পর্কের কথা প্রায় সবারই জানা। দীপিকার সঙ্গে বিচ্ছেদের পর তিনি ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। শোনা যায়, একসময় এই রণবীরই বিয়ে থেকে অনেক দূরে থাকতেন এবং তাকে ‘বলিউডের প্লেবয়’ বলা হত। যদিও এখন আলিয়া ভাট ও ছোট্ট রাহা-কে নিয়ে তার সুখের সংসার।

কিন্তু রণবীর ও ক্যাটরিনার সম্পর্ক ভাঙার সময় নাকি এমন কিছু ঘটেছিল, যা আজও ক্যাটরিনাকে কষ্ট দেয়।

ঘটনাটি ২০১৬ সালের। তখন রণবীর ও ক্যাটরিনার সম্পর্কে ভাঙন ধরেছিল। একটি ফিল্ম ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, রণবীর নাকি বিচ্ছেদের ঠিক আগের দিন ক্যাটরিনাকে তার বাড়িতে ডেকেছিলেন। সেখানেই তিনি ক্যাটরিনাকে পরিষ্কার জানিয়ে দেন যে, তিনি আর এই সম্পর্ক রাখতে চান না এবং বিয়ের তো প্রশ্নই ওঠে না।

ক্যাটরিনা সম্পর্কটি বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু রণবীর নাকি খুব রেগে গিয়ে তার উপর অকথ্য ভাষায় চিৎকার করেন। রণবীরের এমন আচরণ সহ্য করতে না পেরে ক্যাটরিনা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যান।

গুঞ্জন আছে, রণবীরের মা নীতু সিং নিজে এই পুরো ঘটনাটি দেখেছিলেন। যেহেতু তিনিও ক্যাটরিনাকে পছন্দ করতেন না, তাই তিনি চুপচাপ ছিলেন। কাপর পরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তিই এই খবরটি একটি ম্যাগাজিনকে জানিয়েছিলেন।