OMG! জমির লোভে বাবাকে খুন করলো ছেলে, মর্মান্তিক ঘটনায় ছড়ালো চাঞ্চল্য

উত্তর প্রদেশের হাপুর জেলার বাবুগড় থানা এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সামান্য জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তি নিজের বৃদ্ধ বাবাকে গুলি করে খুন করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খুনের পর থেকেই অভিযুক্ত পলাতক।
ঠিক কী ঘটেছিল?
জানা গেছে, নিহত ৮৩ বছর বয়সী রামমেহর সিং ছিলেন একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তার ১৭ একর জমি ছিল। তার ছোট ছেলে অজিত একজন দাগী অপরাধী। রামমেহর সিং তার ১৭ বিঘা জমি অন্য একজনকে চাষের জন্য লিজ দিয়েছিলেন। এই নিয়ে অজিত বাবার ওপর রেগে ছিল।
শুক্রবার সন্ধ্যায় অজিত নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসে এবং তার বাবার সঙ্গে জমি নিয়ে ঝগড়া শুরু করে। ঝগড়া একসময় চরমে পৌঁছলে অজিত হঠাৎ পকেট থেকে বন্দুক বের করে বাবার বুকে পরপর দুটি গুলি চালায়। ঘটনাস্থলেই রামমেহর সিং-এর মৃত্যু হয়।
যেমন করে ধরা পড়ল ঘটনা
গোলাগুলির শব্দ শুনে রামমেহরের নাতি ঘর থেকে ছুটে আসে। সে দেখতে পায় তার দাদু মাটিতে লুটিয়ে পড়ে আছে এবং তার চাচার হাতে বন্দুক। নাতিকে দেখে অজিত সেখান থেকে পালিয়ে যায়।
পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অজিতের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে। এই ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কিত।