CBI-এর নজরে অনিল আম্বানি, মুম্বইয়ের বাড়িতে জোরদার তল্লাশি! ১৭ হাজার কোটি ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ

ভারতের বিখ্যাত শিল্পপতি অনিল আম্বানির মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালালো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। শনিবার সকালে প্রায় ১৭,০০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে এই তল্লাশি শুরু হয়েছে।
কী অভিযোগ?
অনিল আম্বানির সংস্থাগুলির বিরুদ্ধে ব্যাঙ্ক থেকে বিশাল অঙ্কের ঋণ নিয়ে প্রতারণা করার অভিযোগ রয়েছে। অভিযোগ, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্ক থেকে অনিল আম্বানির রাগা (RAAGA) গ্রুপের বিভিন্ন কোম্পানিকে প্রায় ৩,০০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। ইডি (ED) জানিয়েছে, এই ঋণ দেওয়ার আগে ইয়েস ব্যাঙ্কের কর্মকর্তাদের ঘুষ দেওয়া হয়েছিল।
আগে কী ঘটেছিল?
এই প্রথম নয়, এর আগেও এই একই অভিযোগে অনিল আম্বানিকে ইডি তলব করেছিল। গত ৪ই আগস্ট ইডি তার বিভিন্ন অফিসে তদন্ত চালিয়েছিল এবং অনিল আম্বানিকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। ইডি সূত্রে জানা গেছে, এই প্রতারণার সঙ্গে ৫০টিরও বেশি সংস্থা এবং ২৫ জন ব্যক্তি জড়িত থাকতে পারে। সিবিআই-এর ৭-৮ জনের একটি দল সকাল ৭টা থেকে অনিল আম্বানির বাড়িতে তল্লাশি চালাচ্ছে।
এই ঘটনায় আবারও ভারতের আর্থিক খাতে বড় দুর্নীতির বিষয় সামনে এলো। এই তল্লাশির পর কী কী তথ্য সামনে আসে, এখন সেটাই দেখার।