বিগ বস ১৯-র প্রথম প্রতিযোগীর ঝলক দেখালেন সলমন, চিনতে পারলেন তাকে? তোলপাড় নেটদুনিয়ায়

জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৯ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই বছরের প্রতিযোগীদের নাম জানার জন্য। সম্প্রতি শোয়ের সঞ্চালক সলমন খান প্রথম প্রতিযোগীর একটি ঝলক প্রকাশ্যে এনেছেন।
কালার্স টিভি তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে সলমন খানকে বলতে শোনা যাচ্ছে, “কেন এত কৌতূহল? চলুন, প্রথম প্রতিযোগীর ঝলক দেখাই।” এরপর তিনি এক ব্যক্তির ঝলক দেখান, যার মুখ পুরোপুরি দেখা না গেলেও তার স্টাইল দেখে মনে হচ্ছে তিনি শাহরুখ খানের ‘ম্যায় হুঁ না’ সিনেমার মতো পোজ দিচ্ছেন।
ভিডিওটি দেখে অনেকেই মন্তব্য করছেন যে, এই ব্যক্তিটি আর কেউ নন, তিনি হলেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আওয়েজ দরবার। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টেও তার এই শোতে যোগ দেওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
আওয়েজ দরবার একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৩ কোটিরও বেশি। তিনি বিখ্যাত সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে। এর আগে তিনি ‘ঝলক দিখলা জা’ নামের একটি রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন।
বিগ বস ১৯-এর প্রথম পর্ব আগামী ২৪ আগস্ট, রাত ৯টায় জিও হটস্টারে এবং রাত ১০.৩০টায় কালার্সে দেখা যাবে।
View this post on Instagram