বিকিনি লুক ভাইরাল হতেই বলিউডে ডাক! কার ছবিতে সুযোগ পেলেন মিমি?

আসছে পুজোর ছবি ‘রক্তবীজ ২’। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত এই ছবিটি আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। এই ছবিতে আবারও যুক্তা মিত্রের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।
এই ছবিতে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, নুসরাত জাহান, কৌশানি মুখার্জি, ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং সীমা বিশ্বাসের মতো বড় তারকারা।সিনেমাটিতে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জীবনের কিছু অংশ তুলে ধরা হয়েছে।যেহেতু প্রণববাবুর শ্বশুরবাড়ি বাংলাদেশে ছিল, তাই ছবির কিছু দৃশ্য বাংলাদেশেও শুট করা হয়েছে।ছবিতে অঙ্কুশকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে, যা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
‘রক্তবীজ ২’ ছবিতে মিমি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করলেও, তার বিকিনি লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হয়েছিল। মিমির নীল বিকিনির ছবি দেখে অনেকেই তাকে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং কিয়ারা আদভানির সঙ্গে তুলনা করেছিলেন। এরপরই গুঞ্জন ওঠে যে মিমির কাছে বলিউড থেকে কাজের প্রস্তাব এসেছে।
ইতিমধ্যেই মিমি বিক্রম মোতওয়ানে পরিচালিত একটি ছবিতে অভিনয় করছেন। সেই ছবিতে সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে ডোনা গাঙ্গুলীর চরিত্রে তিনি রাজকুমার রাওয়ের বিপরীতে কাজ করছেন।
শোনা যাচ্ছে, মিমি এবার পরিচালক সুজিত সরকারের সাথেও কাজ করতে চলেছেন। যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে জানা গেছে যে একটি নামকরা গয়নার সংস্থার বিজ্ঞাপনী ছবিতে তারা একসাথে কাজ করবেন। এই বিজ্ঞাপনটি পরিচালনা করবেন সুজিত সরকার। যেহেতু এটি দুর্গাপূজার জন্য তৈরি হচ্ছে, তাই পূজার আগেই মিমিকে দুটি ভিন্ন রূপে দেখা যাবে।