প্ল্যাটিনামে মোড়ানো কিং খানের ঘড়ির দাম কত? জানলে চমকে যাবেন

বলিউড সুপারস্টার শাহরুখ খান সম্প্রতি তাঁর ছেলে আরিয়ান খানের পরিচালিত সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর প্রচারে হাজির হয়েছিলেন। কালো পোশাকে পুরো পরিবার সেখানে উপস্থিত ছিল। ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে শাহরুখের হাতের একটি ঘড়ি, যার দাম শুনলে চোখ কপালে উঠতে পারে।

ঘড়ির বিশেষত্ব
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শাহরুখের হাতে থাকা এই ঘড়িটি সাধারণ কোনো ঘড়ি নয়। এটি সম্পূর্ণ প্ল্যাটিনাম দিয়ে তৈরি, আর এর বেল্টটি কুমিরের চামড়ার। ঘড়িটির বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।

সফলতার প্রতীক
কালো স্যুটের সঙ্গে এই দামি ঘড়িটি শাহরুখের হাতে বেশ মানিয়েছিল। ফ্যাশন বিশেষজ্ঞরা মনে করছেন, এটি শুধু একটি ঘড়ি নয়, এটি তাঁর বিশাল সাফল্য এবং আভিজাত্যের প্রতীক। এই ঘড়িটি যেন আরও একবার প্রমাণ করে দিয়েছে, কেন তিনি বলিউডের ‘বাদশা’।

চার বছর ধরে আরিয়ান এই সিরিজটি তৈরি করেছেন। বাবা-মায়ের পাশাপাশি পুরো বলিউডই এখন আরিয়ানের প্রথম কাজ নিয়ে উচ্ছ্বসিত।