মোদীর সভায় গিজগিজে ভিড়! ভোটমুখী বিহারকে ‘উপহারে’ ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বিহার সফরে গয়ায় এক ভিন্ন চিত্র দেখা গেল। তার জনসভায় মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। যেন মানুষে মানুষে একাকার। এই ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল প্রধানমন্ত্রীর বিশাল সব পোস্টার।

ভোটের আগে বিহারবাসীকে উন্নয়নের অনেকগুলো বড় উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি এখানে এসে প্রায় ১,৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আন্টা-সীমারিয়া সেতুর উদ্বোধন করেন। এই সেতু বিহারের উত্তর ও দক্ষিণের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ করে দেবে। পুরোনো সংকীর্ণ সেতুর কারণে যানজট এবং ভারী গাড়ি চলাচলে যে সমস্যা হতো, তা এখন আর থাকবে না।

এছাড়াও গয়ার উন্নয়নে তিনি ১২ হাজার কোটি টাকার নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই টাকা স্থানীয় স্বাস্থ্য, শহর এবং বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রী এখানে একটি ক্যান্সার হাসপাতালেরও উদ্বোধন করেছেন।

এই প্রকল্পগুলো বিহারের মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে এবং এলাকার উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।