রাজ্য জয়েন্টের শীর্ষে অনিরুদ্ধ চক্রবর্তী, দেখেনিন মেধা তালিকায় কারা রয়েছে প্রথম দশে

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে ফল প্রকাশ আটকে ছিল। তবে আজ সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়ায় ফল প্রকাশের রাস্তা খুলে যায়।

সেরা দশে কারা?

এবারের মেধাতালিকার শীর্ষে রয়েছে কলকাতার নাম। প্রথম স্থান অধিকার করেছেন কলকাতার ডন বস্কো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে আছেন কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় স্থানে রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু।

প্রথম ১০ জন মেধাবীর মধ্যে শুধু কলকাতা নয়, মেদিনীপুর, দুর্গাপুর, বর্ধমান, কল্যাণী এবং খড়গপুরের শিক্ষার্থীরাও স্থান পেয়েছেন।

এক নজরে শীর্ষ ১০-এর তালিকা:

১. অনিরুদ্ধ চক্রবর্তী – ডন বস্কো স্কুল, পার্ক সার্কাস (কলকাতা)
২. সম্যজ্যোতি বিশ্বাস – কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল (নদীয়া)
৩. দিশান্ত বসু – দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক (কলকাতা)
৪. অরিত্র রায় – দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক (কলকাতা)
৫. ত্রিশঞ্জিত দোলই – পুর্ব ইন্টারন্যাশনাল স্কুল (দুর্গাপুর)
৬. সাগ্নিক পাত্র – মেদিনীপুর কলেজিয়েট স্কুল (মেদিনীপুর)
৭. সম্বিত মুখোপাধ্যায় – বর্ধমান মডেল স্কুল (পূর্ব বর্ধমান)
৮. অর্চিস্মান নন্দী – ডিএভি মডেল স্কুল (খড়গপুর)
৯. প্রতীক ধানুকা – দিল্লি পাবলিক স্কুল, রাজারহাট (কলকাতা)
১০. অরকা বন্দ্যোপাধ্যায় – বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল (পূর্ব বর্ধমান)