পথ কুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের নতুন রায়! ‘সরানো হবে না রাস্তা থেকে’, তবে রয়েছে শর্ত

পথকুকুরদের রাস্তা থেকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে রাখার বিষয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তা নিয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল। এবার সেই রায় বদল করল শীর্ষ আদালত। পশুপ্রেমী এবং সাধারণ মানুষের প্রতিবাদের মুখে সুপ্রিম কোর্ট তাদের আগের নির্দেশটি আপাতত স্থগিত করে দিয়েছে।
নতুন রায়ে কী বলা হয়েছে?
শুক্রবার বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি অঞ্জরিয়ার বেঞ্চ এই নতুন রায় দিয়েছে। আগের রায়টি নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় প্রধান বিচারপতি বিআর গবই এই বেঞ্চ পরিবর্তন করে দেন। নতুন রায়ে বলা হয়েছে যে, রাস্তা থেকে কুকুরদের তুলে এনে আশ্রয়কেন্দ্রে রাখা হবে, কিন্তু স্থায়ীভাবে নয়। সেখানে তাদের সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণ এবং প্রয়োজনীয় প্রতিষেধক দেওয়া হবে। এরপর যেখান থেকে তাদের নিয়ে আসা হয়েছিল, সেখানেই আবার ফিরিয়ে দেওয়া হবে।
কিছু বিশেষ শর্তও রয়েছে:
আদালত জানিয়েছে, যে সব কুকুর হিংস্র স্বভাবের বা র্যাবিস আক্রান্ত, তাদের আর রাস্তায় ফেরানো হবে না। তাদের আশ্রয়কেন্দ্রেই রাখা হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, কোনও অবস্থাতেই রাস্তার উপর প্রকাশ্যে কুকুরদের খাওয়ানো যাবে না। দিল্লি এবং আশেপাশের পৌরসভাগুলোকে কুকুরদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট জায়গা তৈরি করে দিতে হবে।
যদি কেউ এই নিয়ম না মানে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করার কথাও বলেছে আদালত।
এই মামলাটি এখন শুধু দিল্লিতে সীমাবদ্ধ নেই, বরং এটিকে দেশব্যাপী করা হয়েছে। সুপ্রিম কোর্ট সমস্ত পৌর কর্তৃপক্ষকে এই নির্দেশ