OMG! প্রস্রাব করে গ্লাসে ভরে থালায় ছেটাচ্ছে, পরিচারকের কীর্তি দেখে অবাক সকলে

উত্তরপ্রদেশের বিজনৌর জেলার নাগিনায় এক ব্যবসায়ীর বাড়িতে ঘটেছে এক অদ্ভুত এবং জঘন্য ঘটনা। ১০ বছর ধরে কাজ করা এক পরিচারিকা রান্নাঘরের বাসনপত্রে প্রস্রাব ছিটিয়ে দিতেন, যা ধরা পড়েছে বাড়ির সিসিটিভি ক্যামেরায়। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ওই মহিলা গত ১০ বছর ধরে এই পরিবারে কাজ করতেন। দীর্ঘদিন কাজ করার কারণে পরিবারের সদস্যরা তাকে খুব বিশ্বাস করতেন। কিন্তু গত কয়েক মাস ধরে তার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সন্দেহ হওয়ায় বাড়ির গৃহকর্ত্রী রান্নাঘরে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেন।
ক্যামেরার ফুটেজ দেখে পরিবারের সদস্যরা চমকে যান। ভিডিওতে দেখা যায়, মহিলা প্রথমে একটি গ্লাসে প্রস্রাব করেন এবং তারপর সেই প্রস্রাব অন্যান্য রান্নার বাসনে ছিটিয়ে দেন। এই দৃশ্য দেখে পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন।
সন্ধ্যার সময় ওই মহিলা যখন আবার কাজ করতে আসেন, তখন বাড়ির লোকেরা তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ জানিয়েছে, মহিলা তার ভুল স্বীকার করেছেন, কিন্তু কেন এমন কাজ করেছেন, তা স্পষ্ট করে বলেননি।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা এই কাজের তীব্র নিন্দা করছেন। তবে এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তারা পরবর্তী আইনি পদক্ষেপ নেবে। প্রাথমিকভাবে, শান্তি ভঙ্গের অভিযোগে পুলিশ মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।