ওবিসি জট কাটতেই বড় খবর! আজই প্রকাশ হতে পারে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল

অবশেষে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের জট কাটতে চলেছে। শিক্ষা দফতর সূত্রে খবর, আজই ফল প্রকাশ হতে পারে। সুপ্রিম কোর্ট থেকে লিখিত নির্দেশ হাতে পেলেই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ফল প্রকাশ করবে।

বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার ফল পুরোপুরি তৈরি আছে, শুধু সুপ্রিম কোর্টের অনুমোদনের অপেক্ষা। শোনা যাচ্ছে, আজ দুপুর ২টোয় জয়েন্টের ফল প্রকাশ করা হতে পারে। এরপর বিকেল ৪টায় সরকারি কলেজগুলোতে ভর্তির জন্য মেধাতালিকাও প্রকাশ করা হবে।

গত ৭ আগস্ট জয়েন্ট পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতার কারণে ফল প্রকাশ বাতিল করতে হয়। এর ফলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের সবুজ সংকেত পাওয়ায় সেই অনিশ্চয়তা এবার কাটতে চলেছে।