রেলে চাকরির নামে ১৬ লক্ষ হাতিয়ে নিল অভিযুক্ত..! তাও শেষরক্ষা হল না, যে পরিণতি শেষমেশ?

রেলে গ্রুপ-ডি পদে চাকরি দেওয়ার নাম করে ১৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। চাকরিও মেলেনি, টাকাও ফেরত আসেনি। অবশেষে প্রতারণার শিকার এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কলকাতা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
কীভাবে ঘটল এই ঘটনা?
পটাশপুর থানার মকরামপুর গ্রামের বাসিন্দা শক্তিপদ মিশ্র তাঁর ছেলে রেলে চাকরি পাবে এই আশায় ২০২১ সালে পরিচিত সৌরভ মিশ্রকে ১৬ লক্ষ টাকা দিয়েছিলেন। সৌরভের বাড়িও পটাশপুরের অমর্ষিকসবা এলাকায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও যখন চাকরি মেলেনি এবং সৌরভ টাকা ফেরত দিচ্ছিলেন না, তখন শক্তিপদবাবু বারবার তাঁর কাছে টাকার জন্য যান। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অভিযোগ, একসময় সৌরভ টাকা না দিয়েই কলকাতা পালিয়ে যান।
পুলিশি ব্যবস্থা
গত মার্চ মাসে প্রতারণার শিকার শক্তিপদ মিশ্র পটাশপুর থানায় সৌরভের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে কলকাতা থেকে অভিযুক্ত সৌরভ মিশ্রকে গ্রেফতার করা হয়। এই ঘটনা আবারও প্রমাণ করে দিলো যে চাকরির নাম করে প্রতারণার ফাঁদ কতটা বিপজ্জনক হতে পারে।