Weather: ৪ জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস, কাল থেকেই খেল দেখাবে বরুন দেব, রইল আপডেট
August 21, 2025

নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহেও রাজ্যজুড়ে বৃষ্টি চলবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, ২১ আগস্ট থেকে আগামী চার দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টিও। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
- আজ, ২১ আগস্ট: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেন্টিমিটার) হওয়ার সম্ভাবনা আছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
- ২২ আগস্ট: মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
- ২৩ আগস্ট: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
- ২৪ আগস্ট: বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেন্টিমিটার) হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
- আজ, ২১ আগস্ট: জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ২২ আগস্ট: জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে।
- ২৩ আগস্ট: মালদা ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে।
- ২৪ আগস্ট: মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। এই সময়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।