শিক্ষিকার প্রেমে বাড়ি গিয়ে হাজির ছাত্র! তারপর যা হলো..? ভয়ঙ্কর ঘটনা শুনলে গায়ে কাঁটা দেবে

মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার কোতওয়ালি থানার অন্তর্গত একটি স্কুলে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। এক ১৮ বছরের প্রাক্তন ছাত্র তার ২৬ বছর বয়সী শিক্ষিকার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ মনে করছে, ব্যক্তিগত আক্রোশ এবং একতরফা প্রেমের কারণেই এই ঘটনা ঘটেছে।
কীভাবে ঘটল ঘটনা?
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টে নাগাদ অভিযুক্ত ছাত্র সূর্যাংশ কোচর এক বোতল পেট্রোল নিয়ে ওই শিক্ষিকার বাড়িতে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে শিক্ষিকার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আক্রান্ত শিক্ষিকাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, তার শরীরের প্রায় ১০-১৫ শতাংশ পুড়ে গিয়েছে এবং বর্তমানে তার চিকিৎসা চলছে।
ঘটনার পেছনের কারণ
সূর্যাংশ কোচর ওই শিক্ষিকার স্কুলে পার্ট টাইম ছাত্র ছিল। গত দু’বছর ধরে তারা একে অপরকে চেনেন। ওই শিক্ষিকার প্রতি সূর্যাংশ একতরফা প্রেমে পড়েছিল। সম্প্রতি তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল এবং বর্তমানে সে অন্য একটি স্কুলে পড়াশোনা করছিল।
পুলিশের ধারণা, স্বাধীনতা দিবসের দিন সূর্যাংশের করা কোনো মন্তব্যের জন্য শিক্ষিকা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন। প্রতিশোধ নেওয়ার জন্যই সে এমন ভয়ংকর কাজ করেছে বলে মনে করা হচ্ছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।