রেকর্ড গতিতে শক্তি বাড়াচ্ছে হারিকেন ‘এরিন’, ঝড়ের তীব্রতা নিয়ে ভাবনায় আবহবিদরা!

অবিরাম শক্তি বৃদ্ধি করে হারিকেন ‘এরিন’ আটলান্টিক মহাসাগরে এক নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই ঝড় ক্যাটেগরি-১ থেকে ক্যাটেগরি-৫-এ রূপান্তরিত হয়েছে, যা আবহাওয়াবিদদের জন্য এক বড় চিন্তার কারণ। সাম্প্রতিককালে আটলান্টিক মহাসাগরে এত দ্রুত শক্তিশালী হওয়া কোনও ঝড় দেখা যায়নি।
ঝড়ের তীব্রতা এবং এর কারণ
আবহাওয়াবিদদের মতে, শুক্রবার সকালে ‘এরিন’-এর গতিবেগ ছিল প্রতি ঘন্টায় ৭৫ মাইল, যা শনিবারের মধ্যে বেড়ে ১৬০ মাইল (প্রায় ২৬০ কিমি/ঘন্টা) হয়ে দাঁড়ায়। আবহাওয়াবিজ্ঞানে এই দ্রুত গতিবৃদ্ধিকে ‘ইনটেন্সিফিকেশন’ বলা হয়, যা সাধারণত কোনো ঘূর্ণিঝড় ২৪ ঘণ্টায় প্রতি ঘন্টায় ৩৫ মাইল বা তার বেশি গতি বাড়ালে ঘটে থাকে। ‘এরিন’-এর ক্ষেত্রে এই গতিবৃদ্ধি ছিল তার থেকেও অনেক বেশি। বিশেষজ্ঞরা এর জন্য মূলত জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধিকে দায়ী করছেন।
ঐতিহাসিকভাবে, এ ধরনের ঝড়ের প্রকোপ সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর মাসে বাড়ে। কিন্তু এবার আগস্ট মাসেই ‘এরিন’-এর এই বিধ্বংসী রূপ দেখে আমেরিকার সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষ প্রমাদ গুনছেন। হারিকেন ‘এরিন’-এর এই