‘বউ বলেছে মদ খেয়ে বাড়ি আসতে হবে’,-ব্যক্তির কথা শুনে অবাক হয়ে হাসছে পুলিশ, দেখেনিন ভিডিও

‘বউ বলেছে মদ খেয়ে বাড়ি আসতে হবে’—স্বাধীনতা দিবসের দিন পুলিশের এমন প্রশ্নের উত্তরে এক বাইক চালকের মুখে এই কথা শুনে হতবাক হয়েছেন সকলে। এই অদ্ভুত ঘটনাটির ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত লাল পুল এলাকায়। ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিন সড়কে দুর্ঘটনা রোধ ও যানবাহন নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ একটি বিশেষ অভিযান চালাচ্ছিল। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন এসআই বাবুল রায়। বাইক ও গাড়ি থামিয়ে মদ্যপান করে গাড়ি চালানোর পরীক্ষা চলছিল। এমন সময় এক বাইক চালককে ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করা হলে তার মদ্যপানের বিষয়টি ধরা পড়ে।

এরপর পুলিশ যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে কেন তিনি মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন, তখন তিনি বলেন, “আজ ১৫ই আগস্টের দিন বউ বলেছে মদ খেয়ে বাড়ি আসতে হবে। আপনি তো স্যার কোথাকার লোক। আপনাদের সঙ্গে আমরা কোনও আনলিগাল ব্যবহার করিনি।” এই কথা বলে তিনি যেন পুলিশের কাছে তার কাজকে বৈধ প্রমাণ করার চেষ্টা করেন।

বাইক চালকের এই মন্তব্য শুনে উপস্থিত পুলিশ কর্মকর্তা এবং আশেপাশে থাকা মানুষরা হেসে ফেলেন। এই ঘটনার ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা মজার মজার মন্তব্য করতে থাকেন। অনেকেই এই ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন।