গার্ডেনরিচ: নিজের সুর বদলে ফেললেন ফিরহাদ হাকিম
September 11, 2022

তল্লাশি চালিয়ে বাংলার অর্থনীতি ভেঙে ফেলার চেষ্টা চালানো হচ্ছে। গার্ডেনরিচে টাকা উদ্ধারকাণ্ডে শনিবার এই মন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ, রবিবার নিজের সুর বদলে ফেললেন কলকাতার মেয়র।
তিনি বললেন, ‘রাজনীতিতে অভিযোগ যাই আসুক, এজেন্সি এজেন্সির কাজ করবে। বেআইনি সম্পত্তির জন্য গ্রেফতার করতেই হবে। কারণ, দেশ চালানোর জন্য সরকারের এটা দরকার।’
উল্লেখ্য, গার্ডেনরিচের বাসিন্দা নিসার আহমেদ খানের ছেলে আমির খানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকা। তল্লাশি চালিয়ে ইডি উদ্ধার করেছে প্রায় ১৫ কোটি টাকা। এই আমিরের সূত্র ধরেই খোঁজ পাওয়া যায় অনলাইন গেমিং অ্যাপ ‘ই-নাগেটস’ (E NUGGETS)-এর। যেখানে টাকা লাগিয়ে সমস্ত সম্পদ হারিয়েছে বহু মানুষ। প্রতারকেরা দেশের বিভিন্ন থানায় এই অ্যাপ সংক্রান্ত অসংখ্য অভিযোগ দায়ের করেছেন।