“জুতোর বাড়ি দিয়ে…”-আদুরে ছেলের জ্বর, এরই মাঝে কার ওপর রেগে গেলেন অভিনেত্রী পরীমণি?

তিন দিন আগেই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি তার ছেলে রাজ্যের জমকালো জন্মদিন পালন করেছেন। মা ও তার দুই সন্তানের বার্থডে সেলিব্রেশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। তবে সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই ছেলের ধুম জ্বর নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। এরই মধ্যে কিছু মানুষের ওপর বেজায় চটেছেন এই নায়িকা এবং নিজের ক্ষোভ উগরে দিয়েছেন।
গত ১০ আগস্ট ছিল পরীমণির ছেলে রাজ্যের জন্মদিন। সেই উপলক্ষে মা ও দুই সন্তান খয়েরি রঙের পোশাকে সেজেছিলেন এবং জন্মদিনের থিমও ছিল খয়েরি। জন্মদিনের নানা রিলস ভিডিও ভাইরাল হওয়ার পর পরীমণিকে অনেক নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছিল। অনেকে তাকে ট্রল করে জানতে চেয়েছেন, এত টাকা তিনি কোথা থেকে পেলেন, আবার কেউ কেউ তার এই উদ্যাপনকে ‘আদিখ্যেতা’ বলে কটাক্ষ করেছেন। এসব মন্তব্যের পর তিনি সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় ছিলেন না। তবে ফিরে এসে এসব নেতিবাচক কথা দেখে এবং ছেলের ধুম জ্বর দেখে তিনি নিজেকে ঠিক রাখতে পারেননি।
পরীমণি একটি ছবি পোস্ট করেছেন যেখানে একটি ডিজিটাল থার্মোমিটারে ১০২.৪ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ছেলের এমন জ্বর। একজন মায়ের এই অবস্থায় কি চলে জীবনে, সেটা শুধু সেই মা-ই জানে। এর মধ্যে যে বা যারা আজকে আমার মাথা গরম করছে, তাদের কাউকেই আমি ছাড়ছি না।” এরপর তিনি কিছু অশালীন ভাষা ব্যবহার করে লেখেন, “তোদের ভাইরাল হওয়ার খুব দরকার না। দাঁড়া করাচ্ছি তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে।”
মনে করা হচ্ছে, ছেলের জন্মদিনের ভিডিও নিয়ে যে নেতিবাচক মন্তব্যগুলো এসেছে, তা নিয়েই তিনি ক্ষুব্ধ। তবে তার এই পোস্টের পরও কটাক্ষ থামেনি। একজন লিখেছেন, “ছেলের জ্বর নিয়ে এত বেশি উত্তেজনা থাকলে আপনি থার্মোমিটার ও বেডশিটের সঙ্গে ম্যাচিং নেইল পলিশ লাগিয়ে ছবি তোলার মতো মানসিক অবস্থায় থাকতে পারতেন না।”
তবে সব বিতর্ককে দূরে সরিয়ে পরীমণি তার দুই সন্তানকে নিয়ে নিজের মতো করে জীবন কাটাচ্ছেন। দুই বাংলাতেই তিনি বেশ জনপ্রিয় এবং প্রায়শই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্ক তৈরি হয়।