বাড়ির পরিচারকদের কত পারিশ্রমিক দেন গৌরী? জানলে চমকে যাবেন

বলিউডের বাদশা শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরী খান তাদের বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি কর্মচারীদের প্রতি তাদের উদারতার জন্য আরও একবার শিরোনামে এসেছেন। সম্প্রতি তারা তাদের বাসভবন ‘মন্নত’-এর কর্মীদের থাকার জন্য এক বিশাল অঙ্কের টাকার বিনিময়ে একটি ডুপ্লেক্স ফ্ল্যাট ভাড়া নিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, শাহরুখ-গৌরী মুম্বইয়ের পঙ্কজ সোসাইটিতে প্রায় সাড়ে সাতশো স্কোয়ার ফিটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। এই ফ্ল্যাটটি ‘মন্নত’ থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত। কর্মচারীদের থাকার সুব্যবস্থা নিশ্চিত করতে গৌরী খান এই পদক্ষেপ নিয়েছেন। ফ্ল্যাটটির মাসিক ভাড়া ১.৩৫ কোটি টাকা, এবং এর জন্য চার লক্ষ টাকারও বেশি সিকিউরিটি ডিপোজিট জমা রাখা হয়েছে। তিন বছরের চুক্তিতে এই ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছে।

শাহরুখ এবং গৌরী বরাবরই তাদের কর্মীদের প্রতি যত্নশীল। বিভিন্ন উৎসবে উপহার দেওয়া থেকে শুরু করে বিপদে পাশে থাকা, তারা কর্মীদের নিজেদের পরিবারের সদস্যের মতোই মনে করেন। গৌরী খানের নির্দেশেই কর্মীরা ‘মন্নত’-এর সমস্ত কাজ সামলান। এই নতুন ফ্ল্যাট ভাড়া নেওয়ার ঘটনা আবারও প্রমাণ করল যে, তাদের কাছে কর্মীদের সুবিধা ও সম্মান কতটা গুরুত্বপূর্ণ।