জোর করে খেলানো হয়েছিল, বিস্ফোরক হরমনপ্রীত কৌর

শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারতের মহিলা দল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ তে ৯ উইকেটে হেরে যায় ভারতের মহিলা দল। তার পরেই আয়োজকদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।

হরমনপ্রীত-এর দাবি, উইকেট ভিজে থাকা সত্ত্বেও জোর করে তাঁদের খেলানো হয়েছে। এ ধরণের উইকেটের সঙ্গে একেবারেই মানিয়ে নিতে পারেনি দল। ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে ৭ উইকেটে ১৩২ রান তোলে হরমনপ্রীত-এর দল। জবাবে এক উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ইংল্যান্ড।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার স্মৃতি মন্ধানা ২৩ করেন। অধিনায়ক হরমনপ্রীত করেন ২০ রান। সর্বোচ্চ রান দীপ্তি শর্মার অপরাজিত ২৯। অন্যদিকে এক উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ইংল্যান্ড।