ব্যক্তিস্বার্থে দল করলে পাশে থাকবে না তৃণমূল: অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজ্য নেতা থেকে বুথ নেতারা কেউ যদি ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করে তাহলে তার পাশে দল থাকবে না। আজ, রবিবার জলপাইগুড়ি জেলার মালবাজারে চা শ্রমিকদের কেন্দ্রীয় সমাবেশে যোগ দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একথাই বলেন।

এদিন চা শ্রমিকদের কেন্দ্রীয় সমাবেশে অভিষেক আসার আগে মাদলের তালে কোমর দোলান মন্ত্রী বুলুচিক বড়াইক, বিধায়ক খগেশ্বর রায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, চা শ্রমিকদের কেন্দ্রীয় সমাবেশে যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কাঁধের বা পিঠের ঝুড়িতে সন্তানকে বেঁধে রেখে বাগানে কাজ করার দিন শেষ চা শ্রমিকদের। এবার বাগানের কাছেই সন্তানদের রাখার জন্য ক্রেশ তৈরি হবে। এর পাশাপাশি, চা শ্রমিকদের পিএফ, গ্র্যাচুইটি আদায় নিয়ে দিল্লির দরবারে বড় আন্দোলনের রূপরেখা তৈরি করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।