এই সুবিধাগুলি বন্ধ স্বাস্থ্যসাথী প্রকল্পে, জেনেনিন আবশ্যই
September 11, 2022

স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। হার্নিয়া সার্জারি, সাধারণ দাঁতের চিকিৎসা এবং নন-ইমার্জেন্সি সার্জারিগুলির মতো সুবিধা স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে বেসরকারি হাসপাতালে করা যাবে না। শুধুমাত্র জটিল অসুখের সার্জারির ক্ষেত্রেই মিলবে পরিষেবা।
রাজ্যের স্বাস্থ্য বিভাগ একথা জানিয়েছে। হাইড্রোসিল সার্জারি, হার্নিয়া সার্জারি, ডেন্টাল স্কেলিং, ডেন্টাল ফিলিং, পাল্প ক্যাপিং, প্রস্থেসিস কসমেটিক ডেন্টাল চিকিৎসায় স্বাস্থ্যসাথীর সুবিধা মিলবে না।
স্বাস্থ্যভবন সূত্রে খবর, সরকারি হাসপাতালের পরিকাঠামোর যথোপযুক্ত ব্যবহারের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, দ্বিতীয় একটি নির্দেশিকায় বলা হয়েছে, পেটে যে কোনো অস্ত্রোপচার করতে গিয়ে যদি চিকিৎসকরা এপেনডিক্স অস্ত্রোপচার করে দেন, তাহলে সেই টাকা পাওয়া যাবে না স্বাস্থ্যসাথী থেকে।