বাসন্তীতে নার্সকে কুপিয়ে জখম, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে
August 15, 2025

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জেরে এক তরুণী নার্সকে দা দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। আক্রান্ত তরুণী বারাণসীর একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করেন এবং ছুটিতে বাড়ি ফিরছিলেন।
অভিযোগ, স্থানীয় সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ খাঁ ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তরুণী তা প্রত্যাখ্যান করলে বিশ্বজিৎ ক্ষুব্ধ হয়ে রাস্তায় তাকে দা দিয়ে আক্রমণ করে। ওই তরুণীকে বাঁচাতে তার ভাই এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। হামলা চালানোর পর অভিযুক্ত বিশ্বজিৎ খাঁ এলাকা থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় বাসন্তী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে।