নতুন তথ্য গার্ডেনরিচ কাণ্ডে, এবার ব্যাংক একাউন্টে নজর ইডির

কলকাতায় বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। গার্ডেনরিচ কাণ্ডে এবার ফেডারেল ব্যাংকের রাজারহাট শাখার একাউন্টে নজর দিয়েছে ইডি। ইডি সূত্রে খবর, ওই একাউন্টে জমা পড়ত গেম এপের টাকা।
আর কোথায় কোথায় এপ গেমের টাকা জমা পড়ত সেই ডিটেইলস সগ্রহ করছে ইডি। ওই ব্যাংক একাউন্ট কার নামে ছিল, সেই তথ্য চাওয়া হয়েছে ব্যাংকের থেকে। আমির খানের নিউটাউনের ডুপ্লেক্সেই অফিস ছিল। সেখান থেকে অপারেট করত গেম ব্যবসা। এমনটাই খবর ইডি মারফত।
উল্লেখ্য, গার্ডেনরিচের বাসিন্দা নিসার আহমেদ খানের ছেলে আমির খানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকা। তল্লাশি চালিয়ে ইডি উদ্ধার করেছে প্রায় ১৫ কোটি টাকা। এই আমিরের সূত্র ধরেই খোঁজ পাওয়া যায় অনলাইন গেমিং অ্যাপ ‘ই-নাগেটস’ (E NUGGETS)-এর। যেখানে টাকা লাগিয়ে সমস্ত সম্পদ হারিয়েছে বহু মানুষ। প্রতারকেরা দেশের বিভিন্ন থানায় এই অ্যাপ সংক্রান্ত অসংখ্য অভিযোগ দায়ের করেছেন।