পথে নামতেই ‘জামাইয়ের’ অফার পেলেন রাহুল

জনসংযোগ পোক্ত করতে আর সংগঠনকে মজবুত করতে ময়দানে নেমে পড়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এককথায় লোকসভা ভোটকে সামনে রেখে জনসংযোগ বাড়াচ্ছে কংগ্রেস। ‘ভারত জোড়ো’ কর্মসূচি নিয়েছে তারা।

সেই সূত্রে শনিবার তামিলনাড়ুতেই ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানকার একটি জায়গায় মনরেগা কর্মীদের সঙ্গে কথা বলেন রাহুল। তখন এক মহিলা নাকি রাহুলকে বলেন যে তামিলনাড়ুর প্রতি রাহুলের যে ভালোবাসা, তা তারা জানেন। চাইলে তারা তামিল মেয়ের সঙ্গে রাহুলের বিয়ে দিতে প্রস্তুত। কংগ্রেসের তরফে একথা জানানো হয়েছে টুইটে।

মূলত বেকারত্ব আর মূল্যবৃদ্ধির প্রতিবাদেই কংগ্রেস এই কর্মসূচি শুরু করেছে। গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয় ওই ‘ভারত জোড়ো’ যাত্রা। শনিবারই ছিল রাহুলের তামিলনাড়ু সফরের শেষ দিন।