দিঘা যাওয়ার পথেই ভয়ঙ্কর বাস দুর্ঘটনা…! ছিন্নভিন্ন শরীর, গুরুতর আহত ১২, দুর্ঘটনার কারণ জেনেনিন

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কে একটি যাত্রীবোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়েছে। শুক্রবার দুপুরে বেলদা থানার শ্যামপুরা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন বাসযাত্রী আহত হয়েছেন।

জানা গেছে, মেদিনীপুর থেকে দিঘাগামী বাসটি তীব্র গতিতে চলছিল। বেলদা আসার পথে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ট্রলারকে ধাক্কা মারে। এরপর বাসটি জাতীয় সড়কের রেলিং ভেঙে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে বেলদা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের তৎপরতা
দুর্ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহতদের উদ্ধারের কাজ শুরু করে। এই উদ্ধার কাজের সময় বেলদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোবর্ধন সাহুর মানবিক একটি দিক সামনে আসে। তিনি এক বৃদ্ধা মহিলাকে কোলে তুলে নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তার এই উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। আহতদের সবাইকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।