৭৯তম স্বাধীনতা দিবসে মোদীর নতুন উপহার, ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’য় কীভাবে আবেদন করবেন জেনেনিন?

দেশের ৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার মঞ্চ থেকে নতুন কর্মসংস্থান প্রকল্প ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ (PM VBRY)-এর ঘোষণা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় ৩.৫ কোটি তরুণ-তরুণী উপকৃত হবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো নতুন কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহ দেওয়া এবং দেশের তরুণ প্রজন্মের মধ্যে আত্মনির্ভরতা বৃদ্ধি করা। প্রকল্পের জন্য ১ লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে।
প্রকল্পের সুবিধা কী?
এই প্রকল্পের আওতায় যারা প্রথমবার চাকরি পাবেন, তাদের প্রত্যেককে এককালীন ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এই আর্থিক সহায়তা তাদের ইপিএফ (EPF) বেতনের এক মাসের সমতুল্য। প্রকল্পটি নতুন কর্মীদের কর্মসংস্থানের বাজারে প্রবেশ সহজ করে তুলবে এবং বিভিন্ন শিল্পে নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। এর মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তাদের উৎসাহিত করা হবে।
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
এই প্রকল্পের সুবিধা পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে:
কর্মীকে ১ আগস্ট ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৭-এর মধ্যে EPFO-তে নিবন্ধিত কোনো সংস্থায় কাজ করতে হবে।
কর্মচারীর ইপিএফ-এ অবদান অবশ্যই ২০২৫ সালের আগস্টের মধ্যে শুরু হতে হবে।
কর্মীকে একই সংস্থায় কমপক্ষে ৬ মাস টানা কাজ করতে হবে।
সংস্থার মোট বেতন কমপক্ষে ১,০০,০০,০০০ টাকা হতে হবে।
১ আগস্ট ২০২৫-এর পরে ট্রাস্ট বা সংস্থা ইপিএফও-র সদস্য হলে চলবে না।
অর্থ প্রদানের পদ্ধতি
যোগ্য কর্মীরা এই আর্থিক সহায়তা দুটি কিস্তিতে পাবেন:
প্রথম কিস্তি: ৬ মাস চাকরি শেষ করার পর দেওয়া হবে।
দ্বিতীয় কিস্তি: ১২ মাস চাকরি শেষ হওয়ার পর এই কিস্তি দেওয়া হবে। দ্বিতীয় কিস্তির টাকা একটি সঞ্চয়পত্রে জমা রাখা হবে, যাতে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়।